ALL Categories
Your Cart

Terms & Conditions

সম্মানিত/প্রিয় গ্রাহক “ফিউশন টেক“ এর নিয়মাবলি/শর্তাবলী নিম্নরুপঃ


প্রিয় গ্রাহক, “ফিউশন টেক“ এ আপনাকে স্বগতম। আপনি আপনার অর্ডারটি প্লেস করার পূর্বে অনুগ্রহ করে আমাদের নিয়মাবলি/শর্তাবলী  গুরুত্বসহকারে  পড়ার জন্য অনুরোধ করা হলো। 


উল্লেখ্য যে, “ফিউশন টেক” যেকোনো সময় নিয়ম ও শর্তাবলী পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে এবং এটি যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। “ফিউশন টেক“ সব সময় গ্রাহকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শর্তাবলী/নিয়মাবলি আরোপ করে থাকে এবং গ্রাহকদের উন্নত সেবা, সময়োপযোগী এবং দ্রæততর সেবা প্রদান করাই হচ্ছে “ফিউশন টেক“ এর মূল লক্ষ্য।


১। ওয়ারেন্টি নির্ধারনের নীতিঃ

আমরা আমাদের প্রতিটি পন্যের আন্তর্জাতিক, দেশীয় ও বাংলাদেশ কম্পিউটার সমিতি (বি.সি.এস) কর্তৃক পদত্ত ওয়ারেন্টি নীতি মালা অনুসরন করে থাকি। আমরা আমদের পণ্যের যে ওয়ারেন্টি ঘোষণা করে থাকি সেগুলো মূলত পন্য প্রস্তুতকারক কর্তৃক প্রদান করা ওয়ারেন্টি যা নির্দিষ্ট ব্রান্ডের মূল কোম্পনী বহন করে থাকে।


২। মূল্য নির্ধারনের নীতিঃ

আমাদের ওয়েবসাইটে প্রদর্শিত পন্যগুলোর দাম বাংলাদেশী মুদ্রায় (৳) ভ্যাট এবং ট্যাক্স অন্তর্ভুক্ত করে দেখানো হয়েছে। কারিগরি ত্রুটির কারনে মূল্যের অমিলের ক্ষেত্রে কর্তৃপক্ষ যেকোনো সময় অর্ডার বাতিল করার অধিকার সংরক্ষন করে। এখানে উল্লেখ্য যে, অনলাইন এবং আউটলেটের পণ্যের দাম আমাদের প্রচারমূলক ইভেন্ট বা ক্যাম্পেইন এর কারণে ভিন্ন ভিন্ন হতে পারে।


৩ । অনলাইন এর জন্য মূল্য ফেরত নীতিঃ

  • যদি আমরা অর্ডারকৃত পণ্য সরবরাহ করতে সক্ষম না হই।
  • যদি আমরা গ্রাহককে না জানিয়ে ভুল বসত ভিন্ন পণ্য সরবরাহ করে থাকি।
  • পণ্যটিতে যদি কোনো ধরনের মেনুফেকচারিং ক্রটি থাকে, এবং ২৪ ঘন্টার ভিতরে আমাদের সাপোর্ট সেন্টার বা হটলাইন নাম্বারে বিষয়টি অবহিত করে থাকে।


৪। শিপিং পলিসিঃ

ঢাকা শহরের ভিতরে এবং ঢাকার বাইরে আমাদের হোম ডেলিভারি পরিশেবা রয়েছে, এছাড়াও গ্রাহকরা নিকটস্থ কুরিয়ার হাব থেকে পণ্য সংগ্রহ করতে পারবেন। ঢাকা মেট্রোপলিটনের ভিতরে সর্বোচ্চ ডেলিভারি সময় ১-৩ কর্মদিবস এবং ঢাকার বাইরে ৩ - ৫ কর্মদিবস (সরকারি নীতি, জলবায়ু বিপর্যয়, অনাকংখিত পরিস্থিতি অনুযায়ী ডেলিভারির সময় পরিবর্তিত হতে পারে)। যেহেতু আমরা পণ্য সরবরাহের জন্য কুরিয়ার পার্টনারদের সাথে যুক্ত, তাই ডেলিভারি প্রক্রিয়া সম্পূর্ণরূপে আমাদের নিয়ন্ত্রণে নেই। যদি পণ্যটি কোন কারণে ক্ষতিগ্রস্ত হয় বা হারিয়ে যায়, আমরা পরিস্থিতি বিবেচনা করে যথাযথ পদক্ষেপ নেব।